বাগেরহাটে জুস নিয়ে তর্কের জেরে দোকানিকে কুপিয়ে হত্যা
প্রতীকী ছবি
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: ০৭ মে ২০২৬ | ১৫:৫১ | আপডেট: ০৭ মে ২০২৬ | ১৬:০৪
বাগেরহাটের চিতলমারিতে জুস নিয়ে তর্কের জেরে মুজাহিদ মোল্লা (৪০) নামের দোকানিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল সাতটার দিকে চিতলমারী উপজেলার হিজলা গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত মুজাহিদ মোল্লা উপজেলার হিজলা গ্রামের সরোয়ার জাহান মোল্লার ছেলে।
স্থানীয়দের বরাতে জানা যায়, সকাল সাতটার দিকে বাড়ির সামনে দোকানে বসা ছিলেন মুজাহিদ মোল্লা। এ সময় স্থানীয় বাইজিদ ইজারাদার নামে এক ক্রেতা তার দোকান থেকে একটি জুস ক্রয় করেন এবং জুসটি ভালো নয় বলে অভিযোগ করেন। তখন দোকানি মুজাহিদ মোল্লা জুসটি খেয়ে জানান এটা খারাপ না।
এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে বাইজিদ তার হাতে থাকা আশুয়া দিয়ে মুজাহিদের গলায় কোপ দেন। গুরুতর অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে কর্তব্য তো চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ঘটনার পর পরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বাইজিদ ইজাদার কে গ্রেফতার করা হয়েছে। বাইজিদ একই গ্রামের বাদশা ইজাহারের ছেলে।
- বিষয় :
- বাগেরহাট
- কুপিয়ে হত্যা
- হত্যাকাণ্ড
