ব্রাহ্মণবাড়িয়ায় বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত
বিএসেফের গুলিতে নিহত কলেজছাত্র মুরসালিন। ছবিঃ সমকাল
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ০৯ মে ২০২৬ | ১২:২৮ | আপডেট: ০৯ মে ২০২৬ | ১৩:৪৪
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
নিহতদের একজন মুরসালিন (১৯)। তিনি আলহাজ্ব শাহ আলম ডিগ্রি কলেজের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। অপরজন মধুপুর গ্রমের মৃত মরম আলীর ছেলে নবির হোসেন (৪০)
স্থানীয়দের বরাতে জানা যায়, শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে কসবা উপজেলার ধজনগর এলাকার ত্রিপুরা সীমান্তের মানিক্যমুড়ি এলাকায় একদল ব্যক্তি (প্রায় ৩০-৩৫ জন) তারকাঁটার বেড়ার কাছে অবস্থান করছিলেন। এ সময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই মুরসালিন ও নবির হোসেন নিহত হন এবং আরও কয়েকজন আহত হন।
আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চন্ডিদ্বার বিওপি কমান্ডার জানান, তিনি প্রথমে জানতে পেরেছেন একজন নিহত হয়েছেন। তবে পরে জানাতে পারেন দুজন বিএসএফ এর গুলিতে নিহত হয়েছেন।
কসবা উপজেলা নির্বাহী অফিসার সামিউল ইসলাম জানান, তিনিও শুনতে পেরেছেন দুজন নিহত হয়েছেন। এ বিষয়ে বিজিবি কাজ করছে বলে তিনি জানান।
সর্ব শেষ খবরে চন্ডিদ্বার বিওপি কমান্ডার জানান, সুবেদার মইন উদ্দিন সমকালকে জানান, লাশ দুটি ভারতীয় বিএসফের নিকট রয়েছে। পতাকা বৈঠক শেষে বিএসএফ বিজিবির কাছে লাশ হস্থান্তর করা হবে । এ ব্যপারে বিএসএফ এর নিকট চিঠি দিয়েছেন বলে বিজিবি জানান।
- বিষয় :
- ব্রাহ্মণবাড়িয়া
- কসবা
- বিএসএফের গুলিতে নিহত
