ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

শিক্ষিত ও সমৃদ্ধ সমাজ গঠনে শিক্ষার বিকল্প নেই: এমপি মুজিবুর রহমান

শিক্ষিত ও সমৃদ্ধ সমাজ গঠনে শিক্ষার বিকল্প নেই: এমপি মুজিবুর রহমান
×

ছবি: সমকাল

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ: ০৯ মে ২০২৬ | ১৮:০৭

মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী বলেছেন, শিক্ষিত ও সমৃদ্ধ সমাজ গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই। সরকার একা নয়, প্রবাসীরাও যদি নিজ নিজ অবস্থান থেকে শিক্ষার উন্নয়নে এগিয়ে আসেন, তাহলে কমলগঞ্জকে আরও শিক্ষাবান্ধব ও সমৃদ্ধ উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

মঙ্গলবার দুপুরে কমলগঞ্জ উপজেলার তৌহিদুল ইসলাম চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ, মেধাবৃত্তি প্রদান ও বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, কমলগঞ্জের একটি বড় অংশ বিদেশে অবস্থান করে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তারা শুধু রেমিট্যান্স যোদ্ধা নন, এলাকার উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। বিশেষ করে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ালে অর্থাভাবে কোনো শিক্ষার্থী ঝরে পড়বে না।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রুনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিরঞ্জন দেবের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোছা. সামছুননাহার পারভীন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দুরুদ আহমদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আবুল হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক সোয়েব আহমেদ ও কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন।

এছাড়া বক্তব্য দেন কমলগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মুমিন, জেলা প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সদস্য সচিব মো. সিরাজুল ইসলাম, শিক্ষক অর্পিতা সরকার ও যুক্তরাজ্য প্রবাসী মোশারফ হোসেন শায়েক।

অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি শতাধিক শিক্ষার্থীর হাতে নতুন স্কুল ড্রেস এবং অর্ধশতাধিক শিক্ষার্থীর হাতে শিক্ষা বৃত্তি তুলে দেন।

আরও পড়ুন

×