ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

২১ দিন পর চালু ডিএপি সার কারখানা

২১ দিন পর চালু ডিএপি সার কারখানা
×

আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা

প্রকাশ: ১০ মে ২০২৬ | ০৮:১৪

| প্রিন্ট সংস্করণ

চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে (ডিএপিএফসিএল) আবারও উৎপাদন শুরু হয়েছে। গতকাল শনিবার দুপুর ২টা থেকে উপজেলার রাঙ্গাদিয়ায় অবস্থিত এই কারখানায় উৎপাদন শুরু হয়। অ্যামোনিয়া গ্যাস শেষ হয়ে যাওয়ায় গত ১৮ এপ্রিল এখানে উৎপাদন বন্ধ হয়ে যায়।

ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) সরকারের শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বিসিআইসির নিয়ন্ত্রণাধীন। নির্মাণকাজ শেষে ২০০৬ সালে কারখানাটিতে সফলভাবে ডিএপি সারের বাণিজ্যিক উৎপাদন শুরু হয়। দিনে এখানে ৬০০-৭০০ টন সার উৎপাদিত হয় বলে জানা গেছে।

ডিএপিএফসিএল কারখানার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মঈনুল হক বলেন, গত ২ মে বিকেল থেকে একই উপজেলার কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানিতে (কাফকো) 
উৎপাদন শুরু হয়। পরে ডিএপিএফসিএলে অ্যামোনিয়া সরবরাহ শুরু হয়। কয়েক দিন অ্যামোনিয়া মজুত করা হয়েছে। সবকিছু পরীক্ষা-নিরীক্ষার পর গতকাল শনিবার 
দুপুর ২টা থেকে কারখানার উৎপাদন পুনরায় শুরু হয়েছে।

আরও পড়ুন

×