দুই কোটি টাকার চিংড়ির রেণু জব্দ
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৩ মে ২০২৬ | ০৭:৫৪
| প্রিন্ট সংস্করণ
হবিগঞ্জে দুই কোটি টাকার ভারতীয় গলদা চিংড়ির রেণুপোনা জব্দ করে অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার সকালে রেণুপোনা জব্দের পর বিকেল ৩টায় শহরতলির মশাজান সেতু এলাকায় খোয়াই নদীতে সেগুলো অবমুক্ত করা হয়।
চিড়িংর রেণুপোনা খোয়াই নদীতে অবমুক্তের সময় সেখানে উপস্থিত ছিলেন বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান। তিনি বলেন, মঙ্গলবার সকালে জেলার মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকা থেকে ভারতীয় অবৈধ গলদা চিংড়ির (রেণুপোনা) ১০০ কার্টন জব্দ করা হয়; যার আনুমানিক দাম দুই কোটি টাকা। পরে জব্দ করা রেণুপোনা শহরের খোয়াই নদীতে অবমুক্ত করা হয়েছে।
- বিষয় :
- চিংড়ি
