ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বাঞ্ছারামপুর

নিবন্ধনের কাগজ চাওয়ায় ভ্যাট ইন্সপেক্টরকে মারধরের অভিযোগে আটক ১

নিবন্ধনের কাগজ চাওয়ায় ভ্যাট ইন্সপেক্টরকে মারধরের অভিযোগে আটক ১
×

ভ্যাট ইন্সপেক্টর সাইফুল ইসলাম (বাঁ দিকে) ও অভিযুক্ত মো. তুহিন মিয়া (ডান দিকে)। ছবি: সংগৃহীত

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ১৩ মে ২০২৬ | ১৩:৪৪ | আপডেট: ১৩ মে ২০২৬ | ১৪:৩৪

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ভ্যাট নিবন্ধনের কাগজপত্র দেখতে চাওয়াকে কেন্দ্র করে ভ্যাট ইন্সপেক্টরকে মারধর করে হাত ভেঙে দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভ্যাট ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম মঙ্গলবার বাঞ্ছারামপুর মডেল থানায় মামলাটি দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আসামি মো. তুহিন মিয়া (৩২)-কে গ্রেপ্তার করে। তার বাড়ি বাঞ্ছারামপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ভিটি ঝগড়ার চর এলাকায়।

মামলার বিবরণে জানা যায়, গত শনিবার উপজেলার দুর্গারামপুর এলাকায় মেসার্স আল্লাহ ভরসা এন্টারপ্রাইজের ভ্যাট সংক্রান্ত কাগজপত্র দেখতে যান ভ্যাট ইন্সপেক্টর সাইফুল ইসলাম। এ সময় প্রতিষ্ঠানের মালিক হাবিবুর রহমান তাকে সন্দেহ করেন এবং ভুয়া কর্মকর্তা মনে করে পরিচয়পত্র দেখতে চান।

পরবর্তীতে সাইফুল ইসলাম নিজের ভিজিটিং কার্ড প্রদর্শন করলেও হাবিবুর রহমান ও তার সহযোগীরা তাকে একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে মারধর করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে তার একটি হাত ভেঙে যায় এবং তিনি গুরুতর আহত হন।

এ সময় স্থানীয় বাসিন্দা সবুজ মিয়া বাধা দিতে গেলে তাকে লাঠি দিয়ে আঘাত করা হয়। এতে তার মাথা ফেটে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসিন বলেন, “ভুক্তভোগী ভ্যাট ইন্সপেক্টর সাইফুল ইসলাম মঙ্গলবার রাতে মামলা দায়ের করেন। মামলার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি মো. তুহিন মিয়াকে গ্রেফতার করা হয়েছে।”

তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামিকে বুধবার (১৩ মে) আদালতে পাঠানো হবে।

আরও পড়ুন

×