ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

গাইবান্ধা

জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নিহত ১

জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নিহত ১
×

হামলায় নিহত আনিসুর রহমান। ছবি: সংগৃহীত

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

প্রকাশ: ১৩ মে ২০২৬ | ১৫:৩০ | আপডেট: ১৩ মে ২০২৬ | ১৫:৪৫

গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আনিসুর রহমান (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি উপজেলার নাকাই ইউনিয়নের নাকাই গ্রামের নুরুল হকের ছেলে।

স্থানীয়দের বরাতে জানা যায়, নাকাই ইউনিয়নের নাকাই গ্রামের আব্দুল মজিদ ও শাহ আলমের লোকজনের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছিল। এর জেরে কথাকাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং অন্তত ১০ জন আহত হন।

সংঘর্ষের সময় দুই পক্ষের দুটি মোটরসাইকেলও ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে জানা গেছে। গুরুতর আহত অবস্থায় আনিসুর রহমানকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল ১০টার দিকে তিনি মারা যান।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, 'ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।'
 

আরও পড়ুন

×