ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মসজিদ থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মসজিদ থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার
×

প্রতীকী ছবি

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১৪ মে ২০২৬ | ২১:১৮

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নে পুরনগ্রাম জামে মসজিদের শয়ন কক্ষ থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।  বুধবার ফজরের নামাজ আদায় করতে গিয়ে ফজরের সময় ওই মসজিদের ইমামের ঝুলন্ত মরদেহ দেখে মুসল্লিরা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। 

জানাগেছে, রামু উপজেলার রশিদনগর গ্রামের মোহাম্মদ আবদুল্লাহর ছেলে মাওলানা মোহাম্মদ ইদ্রিস (২৮) এ মসজিদে দেড় বছরের বেশি সময় ধরে ইমামের দায়িত্ব পালন করে আসছিলেন। তবে কী কারণে ইমাম সাহেব আত্মহত্যা করেছেন, স্থানীয় মুসল্লিরা তা জানাতে পারেননি। 

পরিবারের পক্ষ থেকেও আত্মহত্যার কারণ জানা যায়নি। তার বাবার দাবি, ছেলেটি কেন আত্মহত্যা করেছে তা বুঝে আসছে না। 

পরিবারের কোনো আপত্তি না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন চকরিয়ার ওসি মোহাম্মদ মনির হোসেন।

আরও পড়ুন

×