নরসিংদীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১
ছবি: সংগৃহীত
পলাশ (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: ১৫ মে ২০২৬ | ২১:১৩ | আপডেট: ১৫ মে ২০২৬ | ২১:২০
নরসিংদীর পলাশে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার পলাশ থানার এক এলাকায় এ ঘটনা ঘটে।
স্কুলছাত্রীর পরিবার জানায়, ভুক্তভোগী স্কুলছাত্রী বাড়ির পাশের দোকান থেকে বাড়ি ফেরার পথে সন্ধ্যায় তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায় মিসাত শেখ ও তার সহযোগী মারুফ। পরে তারা একটি পরিত্যক্ত ঘরে নিয়ে ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করে। এ সময় মেয়েটির চিৎকারে স্থানীয়রা এসে অভিযুক্ত মিসাতকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে পলাশ থানায় একটি মামলা দায়ের করেন।
পুলিশ জানায়, শুক্রবার গ্রেপ্তার আসামি মিসাত শেখকে আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার অন্য আসামিকে ধরতে অভিযান চলছে।
পলাশ থানার ওসি (তদন্ত) মোহাম্মদ কুতুবুল আলম জানান, রাতেই প্রধান আসামি মিশাত শেখকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
- বিষয় :
- নরসিংদী
- স্কুলছাত্রীকে ধর্ষণ
- গ্রেপ্তার
