ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে চাকরিচ্যুত সেনাসদস্য গ্রেপ্তার

জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে চাকরিচ্যুত সেনাসদস্য গ্রেপ্তার
×

মো. রাহেদ হোসেন

 মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৬ মে ২০২৬ | ০৮:২৭

| প্রিন্ট সংস্করণ

মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশের অভিযানে জঙ্গি সংগঠন মাকতাবাহ আল হিম্মাহ আদদাওয়াতুল ইসলামিয়াহর সদস্য ও সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত মো. রাহেদ হোসেন মাহেদকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা যায়, জাতীয় সংসদসহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ও নিরাপত্তা বাহিনীর ওপর সম্ভাব্য উগ্রবাদী হামলার পরিকল্পনা-সংক্রান্ত বিষয়ে চলতি বছরের ২৩ এপ্রিল পুলিশ হেডকোয়ার্টার থেকে গোয়েন্দা সতর্কতা জারি করা হয়। এর অংশ হিসেবে গোপন সূত্রে বড়লেখা পুলিশ জানতে পারে সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর গ্রামের নূর মিয়ার ছেলে মাহেদ নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠনের সদস্য। তিনি মৌলভীবাজারের বড়লেখা অতিক্রম করে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন।

এ তথ্যের ভিত্তিতে বড়লেখা থানার ওসির নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল পাহাড়ি এলাকার বোবারথল ষাইটঘরি এলাকায় অভিযান পরিচালনা করে। প্রায় ১২ ঘণ্টার অভিযানের পর গত বৃহস্পতিবার বোবারথল ওই এলাকার একটি টিলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ওই ব্যক্তিকে গ্রেপ্তারের পর তথ্য যাচাই-বাছাইয়ে জানা যায়, তিনি কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের তদন্তাধীন ডিএমপির শাহবাগ থানার একটি মামলার আসামি। সিটিটিসি ইউনিটের আবেদনের পরিপ্রেক্ষিতে একই দিন রাতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সিটিটিসির কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

×