ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বিছনাকান্দিতে নিখোঁজ শাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

বিছনাকান্দিতে নিখোঁজ শাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
×

শান্ত চন্দ্র বনিক। ছবি: সংগৃহীত

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনধি

প্রকাশ: ১৬ মে ২০২৬ | ১৫:১২ | আপডেট: ১৬ মে ২০২৬ | ১৫:৫৬

সিলেটের বিছনাকান্দি পর্যটনকেন্দ্র এলাকায় ঘুরতে গিয়ে গোসলে নেমে নিখোঁজ শাবি শিক্ষার্থী শান্ত চন্দ্র বনিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে সীমান্তবর্তী বিছনাকান্দি পর্যটন এলাকার জিরো পয়েন্ট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিক্ষার্থী ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার কীতিশ চন্দ্র বনিকের ছেলে। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

গোয়াইনঘাট থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শুক্রবার বিকেল প্রায় ৫টার দিকে বিছনাকান্দি জিরো পয়েন্ট এলাকায় পানিতে পড়ে স্রোতের টানে তলিয়ে নিখোঁজ হন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শান্তসহ শাবিপ্রবি পড়ুয়া ১১ জন সহপাঠী মিলে বিছনাকান্দিতে ঘুরতে যান। বিকেলের দিকে তারা ৫ জন মিলে নদীর পানিতে গোসল করতে নামেন। গোসলের এক পর্যায়ে স্রোতের টানে শান্তসহ তিন জন পানিতে তলিয়ে যান। স্থানীয়রা দেখতে পেয়ে নৌকা নিয়ে দুজনকে উদ্ধার করতে সক্ষম হলেও স্রোতের টানে পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন শান্ত।

খবর পেয়ে স্থানীয় ট্যুরিস্ট পুলিশ, গোয়াইনঘাট থানা পুলিশ, বিজিবি, ফায়ার সার্ভিস ও স্থানীয় ডুবুরিরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালান। ঘটনার প্রায় সাড়ে ৪ ঘণ্টা পর রাত সাড়ে ৯টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন

×