ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বোয়ালখালী সাংবাদিক ফোরাম-চট্টগ্রামের আহ্বায়ক বাবর, সদস্য সচিব নাজিম

বোয়ালখালী সাংবাদিক ফোরাম-চট্টগ্রামের আহ্বায়ক বাবর, সদস্য সচিব নাজিম
×

আহ্বায়ক বাবর ও সদস্য সচিব নাজিম

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৬ মে ২০২৬ | ১৯:২১

চট্টগ্রাম মহানগরে কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মীদের নিয়ে বোয়ালখালী সাংবাদিক ফোরাম-চট্টগ্রাম সংগঠনের নতুন কমিটি গঠিত হয়েছে। শুক্রবার দিবাগত রাতে কালের কণ্ঠের ব্যুরো প্রধান ও বিশেষ প্রতিনিধি মুস্তফা নঈমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই কমিটি গঠিত হয়।  

সভায় দৈনিক সমকালের সিনিয়র রিপোর্টার তৌফিকুল ইসলাম বাবরকে আহ্বায়ক ও দৈনিক পূর্বকোণের স্টাফ রিপোর্টার মুহাম্মদ নাজিম উদ্দিনকে সদস্য সচিব করে ৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এছাড়ারা দৈনিক সকাল বেলার চট্টগ্রাম ব্যুরো প্রধান মোহাম্মদ আলীকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। 

কমিটির সদস্যরা হলেন— কালের কণ্ঠের ব্যুরো প্রধান মুস্তফা নঈম, দৈনিক আগামীর সময় এর বিশেষ প্রতিনিধি রমেন দাশগুপ্ত, দৈনিক আজাদীর ক্রীড়া প্রতিবেদক সুলতান মাহমুদ সেলিম, দৈনিক সমরের মুজাহিদুল ইসলাম, বাংলা টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান লোকমান চৌধুরী ও বিডিনিউজের স্টাফ রিপোর্টার উত্তম সেনগুপ্ত।

সভায় চট্টগ্রাম শহরে কর্মরত বোয়ালখালী উপজেলার সাংবাদিকদের সংগঠনের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। সদস্য ফরম সংগ্রহের জন্য আগ্রহীদের আহ্বায়ক তৌফিকুল ইসলাম বাবর ও সদস্য সচিব মুহাম্মদ নাজিম উদ্দিনের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

আরও পড়ুন

×