ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মিয়ানমারে পাচারকালে ২,৪০০ বস্তা সিমেন্ট জব্দ, আটক ৩৩

মিয়ানমারে পাচারকালে ২,৪০০ বস্তা সিমেন্ট জব্দ, আটক ৩৩
×

আটক ব্যক্তিরা

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১৭ মে ২০২৬ | ১৬:৫২

মিয়ানমারের পাচারকালে ২ হাজার ৪০০ বস্তা সিমেন্ট, তিনটি ফিশিং বোটসহ ৩৩ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড ও নৌবাহিনী। গতকাল শনিবার সেন্টমার্টিনের দক্ষিণ-পশ্চিম সংলগ্ন বঙ্গোপসাগর থেকে এসব সিমেন্ট জব্দ করা হয়। 

আজ রোববার দুপুরে শাহপরীর দ্বীপ জেটিঘাটে টেকনাফ শাহপরীর দ্বীপ কোস্টগার্ড স্টেশনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মো. মুত্তাকীন সিদ্দিকী। তিনি বলেন, শনিবার গোপন সংবাদের ভিত্তিতে তিনটি ফিশিং বোটে তল্লাশি চালায় কোস্টগার্ড আউটপোস্ট শাহপরী, স্টেশন সেন্টমার্টিন ও বাংলাদেশ নৌবাহিনী। এ সময় ২ হাজার ৪০০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়।

কোস্টগার্ড জানিয়েছে, আটক ব্যক্তিরা হাতিয়া ও সন্দ্বীপের বিভিন্ন এলাকা থেকে সিমেন্ট সংগ্রহ করে অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে ফিশিং বোটে বহন করছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাচারের সঙ্গে জড়িত থাকার তথ্য জানিয়ে আটক ব্যক্তিরা। একইসঙ্গে এ ঘটনায় জড়িত মূলহোতাদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বিত অভিযানও জোরদার করা হয়েছে। 

আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্টগার্ড।

আরও পড়ুন

×