ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

নলছিটি প্রেসক্লাবের সামনে আ.লীগের আমুর মুক্তির দাবিতে পোস্টার

নলছিটি প্রেসক্লাবের সামনে আ.লীগের আমুর মুক্তির দাবিতে পোস্টার
×

নলছিটি প্রেসক্লাবের মূল ফটকে

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি 

প্রকাশ: ১৭ মে ২০২৬ | ১৮:৪৬ | আপডেট: ১৭ মে ২০২৬ | ১৮:৫০

ঝালকাঠির নলছিটি প্রেসক্লাবের মূল ফটকে সাবেক শিল্পমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুর মুক্তির দাবিতে পোস্টার সাঁটানো হয়েছে। শনিবার দিবাগত রাতে এসব পোস্টার লাগানো হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট এলাকার স্থানীয়রা ও প্রেসক্লাবের সংবাদকর্মীরা।  

সাঁটানো পোস্টারগুলোতে আমির হোসেন আমুর মুক্তি চাই, মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, আমির হোসেন আমুর বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করো এবং নিঃশর্ত মুক্তি চাইসহ বিভিন্ন স্লোগান লেখা ছিল। বেশ কয়েকটি পোস্টারে আমির হোসেন আমুর ছবিও ব্যবহার করা হয়েছে। কে বা কারা এসব পোস্টার লাগিয়েছে সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। তবে স্থানীয়দের ধারণা, আমির হোসেন আমুর সমর্থকরাই রাতের আঁধারে গোপনে এ পোস্টার লাগিয়েছেন।

ঝালকাঠি জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন বলেন, ‘রাতের আঁধারে আওয়ামী লীগের দোসররা পোস্টার লাগিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে।’

এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। কে বা কারা রাতের আঁধারে পোস্টার লাগিয়েছে তা শনাক্তে পুলিশ কাজ করছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আরও পড়ুন

×