ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

সুনামগঞ্জে ছাত্রদলের নতুন কমিটি, আনন্দ মিছিল

সুনামগঞ্জে ছাত্রদলের নতুন কমিটি, আনন্দ মিছিল
×

জেলা কমিটি ঘোষণায় গতকাল সোমবার বিকেলে সুনামগঞ্জ শহরে ছাত্রদলের আনন্দ মিছিল সমকাল

 সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৯ মে ২০২৬ | ০৮:১২

| প্রিন্ট সংস্করণ

সুনামগঞ্জ জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণায় আনন্দ মিছিল ও পথসভা হয়েছে। সোমবার বেলা ১১টায় জেলা শহরের দলীয় কার্যালয়ের সামনে থেকে আনন্দ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলফাত স্কয়ারে পথসভায় মিলিত হয়।

পথসভায় নেতারা সুনামগঞ্জ জেলা কমিটি ঘোষণার জন্য ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান। একইসঙ্গে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরকে ধন্যবাদ জানান তারা।
জেলা ছাত্রদলের সভাপতি তারেক মিয়ার সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল, জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি হুশিয়ার আলম, সহসভাপতি কাজী মিসবা ও মাহবুব আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল করিম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুর রহমান পীর শান্ত ও চয়নিক দেবনাথ, সাংগঠনিক সম্পাদক রাহুল মিয়া ও প্রচার সম্পাদক মুহিত মিয়া। 

আরও পড়ুন

×