ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

কেনাকাটা শেষে বাড়ি ফিরছিলেন মা-মেয়ে, বাসচাপায় নিহত

কেনাকাটা শেষে বাড়ি ফিরছিলেন মা-মেয়ে, বাসচাপায় নিহত
×

জেসমিন আক্তার ও নুসরাত জাহান

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ১৯ মে ২০২৬ | ১১:৫৪

কুমিল্লায় বাসচাপায় মা ও মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। গতকাল সোমবার ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার নবগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চৌদ্দগ্রাম পৌর এলাকার বালুজুড়ি গ্রামের নুর ইসলাম মিয়ার স্ত্রী জেসমিন আক্তার (৪৪) ও তার মেয়ে নুসরাত জাহান (৪)। 

স্থানীয় সূত্র জানায়, দুপুর ১২টার দিকে চৌদ্দগ্রাম বাজারে কেনাকাটা শেষে অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন জেসমিন ও তার মেয়ে নুসরাত। এ সময় নবগ্রাম এলাকায় উল্টো পথে চলার সময় কে কে ট্রাভেলসের একটি বাসের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এবং ঘটনাস্থলেই জেসমিন আক্তার মারা যান। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তাদের কুমিল্লায় পাঠানো হয়। গুরুতর আহত নুসরাত জাহানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।

মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন জানান, এ ঘটনায় বাসচালক শাফায়েত হোসেন আশিককে আটক করা হয়েছে। আটক চালকের বাড়ি নোয়াখালীর কবিরহাট এলাকায়। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন

×