ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

আইটির মাধ্যমে হাজার কোটি টাকা লুট করেছে আ’লীগ: মঈন খান

আইটির মাধ্যমে হাজার কোটি টাকা লুট করেছে আ’লীগ: মঈন খান
×

ভূমি সেবা মেলা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান। ছবি: সমকাল

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশ: ১৯ মে ২০২৬ | ১৫:৪৮ | আপডেট: ১৯ মে ২০২৬ | ১৫:৪৮

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, বিগত ১৭ বছরে আওয়ামী লীগ সরকার আইটির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। তিনি বলেন, প্রযুক্তি ব্যবহারের কথা বলা হলেও জনগণের জন্য সেবা সহজ করা হয়নি।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে নরসিংদীর পলাশে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মঈন খান আরও বলেন, সেবার নামে শুধু কথার ফুলঝুরি নয়, বরং আইটি ব্যবস্থাকে সহজ করে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে হবে। তিনি জানান, বর্তমান সরকার ভূমি সেবা ডিজিটাল করার উদ্যোগ নিয়েছে যাতে সাধারণ মানুষ সহজে সেবা নিতে পারে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ। এ সময় সহকারী কমিশনার (ভূমি) রাকিন মাশরুর খানসহ স্থানীয় বিএনপি নেতারা উপস্থিত ছিলেন। পরে তিনি ভিজিএফ কর্মসূচির আওতায় দুস্থদের মধ্যে খাদ্য ও ঢেউটিন বিতরণ করেন।

আরও পড়ুন

×