ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

শৈলকুপায় সওজের উচ্ছেদ অভিযান, টাকা পরিশোধ না করার অভিযোগ

শৈলকুপায় সওজের উচ্ছেদ অভিযান, টাকা পরিশোধ না করার অভিযোগ
×

সড়ক ও জনপথ বিভাগের শৈলকুপা-লাঙ্গলবাধ সড়ক প্রশস্তকরণের আওতায় উচ্ছেদ অভিযান। ছবি: সমকাল

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ: ১৯ মে ২০২৬ | ১৭:৩৪

ঝিনাইদহের শৈলকুপা-লাঙ্গলবাঁধ সড়ক প্রশস্তকরণ প্রকল্পের আওতায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। মঙ্গলবার বেলা ১১টা থেকে পাঠানপাড়া, হেতামপুরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২১টি স্থাপনা উচ্ছেদ করা হয়।

সড়ক ও জনপথ বিভাগের খুলনা জোনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এবং এস্টেট ও আইন কর্মকর্তা পিজুস চন্দ্র দের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এ সময় ভুক্তভোগীরা অভিযোগ করেন, তাদের পাওনা পরিশোধ না করে সড়ক ও জনপথ বিভাগ উচ্ছেদ অভিযানে নেমেছে।

পাঠানপাড়া গ্রামের আব্দুর রাজ্জাক বলেন, ‘সড়ক বিভাগে সমস্ত কাগজপত্র জমা দেওয়া হয়েছে। কিন্ত জমি ও স্থাপনার কোন মূল্য পরিশোধ না করে তারা উচ্ছেদ অভিযান শুরু করেছেন।’

এ বিষয়ে পিজুস চন্দ্র দে বলেন, ‘জমি অধিগ্রহনের সমস্ত নিয়মকানুন মেনে উচ্ছেদ অভিযান পরিচালিত হচ্ছে। এখানে সরকারী কোন সমস্যা না। জমি ও স্থাপনার যারা ওয়ারেশ তাদের অভিযোগের কারনে তারা টাকা বুঝে পাচ্ছেন না। ওয়ারিশগণ যখন সমঝোতা করে জানাবেন সাথে সাথে জেলা প্রশাসন থেকে তাদের অর্থ বুঝে দেওয়া হবে।’

অভিযানকালে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী হাফিজুর রহমান, শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুর রহমান, উপ-বিভাগীয় প্রকৌশলী জিয়াউদ্দিন, সহকারী প্রকৌশলী আহসান উল কবির, মেজর মোস্তফা, উপ-সহকারী প্রকৌশলী হাসান আল মামুন এবং শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির মোল্লাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পরে উচ্ছেদকৃত স্থাপনার মালামাল উন্মুক্ত নিলামের মাধ্যমে ৫ লাখ ৪৩ হাজার টাকায় সর্বোচ্চ দরদাতার কাছে বিক্রি করা হয়। 

আরও পড়ুন

×