ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বন্য হাতি তাড়ানোর বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল গৃহবধূর

বন্য হাতি তাড়ানোর বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল গৃহবধূর
×

প্রতীকী ছবি

লামা (বান্দরবান) প্রতিনিধি

প্রকাশ: ১৯ মে ২০২৬ | ১৭:৫১

বান্দরবানের লামা উপজেলায় বন্য হাতি তাড়ানোর জন্য বসানো বৈদ্যুতিক ফাঁদে আটকা পড়ে রুবি আক্তার (৩৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার ভোরে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দক্ষিণ হায়দারনাশী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত রুবি আক্তার স্থানীয় বাসিন্দা আব্দুর শুক্কুরের স্ত্রী বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বন্য হাতির আক্রমণ থেকে ফসল ও বাগান রক্ষায় এলাকায় বিদ্যুতায়িত তারের ফাঁদ বসানো হয়েছিল। ভোরে অসাবধানতাবশত রুবি সেই তারে জড়িয়ে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়দের দাবি, বন্য হাতির উপদ্রব দীর্ঘদিন ধরে চললেও নিরাপদ ব্যবস্থা না থাকায় অনেকেই ঝুঁকিপূর্ণ উপায়ে হাতি প্রতিরোধের চেষ্টা করছেন। ফলে প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। 

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাজান কামাল বলেছেন, ‘আমি সরকারি কাজে বান্দরবান সদরে আছি। নিহতের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনের জন্য পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পুলিশ বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা ঋজু করা হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ 

আরও পড়ুন

×