মেঘনায় ভাসছিলেন বৃদ্ধা, জীবিত উদ্ধার করল নৌ পুলিশ
ছবি: সমকাল
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৯ মে ২০২৬ | ২১:০২
মুন্সীগঞ্জের মেঘনা নদীতে ৬৫ থেকে ৭০ বছর বয়সী এক বৃদ্ধাকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে নৌ পুলিশ। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার সদর উপজেলার চরমুশুরা গ্রাম সংলগ্ন মেঘনা নদী থেকে ওই বৃদ্ধাকে উদ্ধার করা হয়।
উদ্ধারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি তার নাম-পরিচয় বলতে পারেননি। নৌ পুলিশ জানিয়েছে, তিনি বর্তমানে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ শরজিৎ কুমার ঘোষ বলেন, সদর উপজেলার চরমুশুরা গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে এক মহিলা ভেসে যাচ্ছে। এ খবর পেয়ে দ্রুত মেঘনা নদীতে গিয়ে নৌযান চালক ও স্থানীয় গ্রামবাসীর সহায়তায় নদীতে ভাসতে থাকা এক বৃদ্ধাকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, জীবিত উদ্ধার হওয়া ওই মহিলার বয়স আনুমানিক ৬৫ থেকে ৭০ বছর।
- বিষয় :
- মুন্সীগঞ্জ
- মেঘনা
- বৃদ্ধা
- উদ্ধার
