ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থা’র সভাপতি স্ট্যালিন, সম্পাদক হাসান

ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থা’র সভাপতি স্ট্যালিন, সম্পাদক হাসান
×

অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম স্ট্যালিন এবং হাসানউজ্জামান। ছবি: সংগৃহীত

ফরিদপুর অফিস

প্রকাশ: ১৯ মে ২০২৬ | ২২:০১

ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ২৩ সদস্যের এই কমিটির সভাপতি হয়েছেন অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম স্ট্যালিন এবং সাধারণ সম্পাদক হয়েছেন হাসানউজ্জামান।

১৯৬৯ সালে প্রতিষ্ঠিত সংস্থাটি ফরিদপুরের সাহিত্য ও সংস্কৃতি সংগঠনগুলোর মধ্যে নেতৃস্থানীয় ভূমিকা পালন করে আসছে। দেশের গুণী ও প্রতিভাবান লেখকদের আলাওল সাহিত্য পুরস্কার প্রদানের জন্য সংস্থাটি দেশব্যাপী সুপরিচিত।

ফরিদপুর শিল্পকলা একাডেমির সাবেক কালচারাল অফিসার মোহাম্মদ আলাউদ্দিন জানান, গত ১ মে সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার আহ্বায়ক কমিটির সভায় তাকে এবং লেখক মফিজ ইমাম মিলন ও সংস্থাটির সাবেক সাধারণ সম্পাদক আবু সুফিয়ান চৌধুরী কুশলকে নিয়ে সাবজেক্ট কমিটি গঠন করা হয়। গত ১৬ মে ফরিদপুর শহরের কোর্ট চত্বরে অবস্থিত সংস্থার নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ সভায় এই সাবজেক্ট কমিটিকে পূর্ণাঙ্গ কমিটির উপস্থাপনের দায়িত্ব দেওয়া হয়। সেই মোতাবেক ১৮ মে সাবজেক্ট কমিটি আলোচনা সাপেক্ষে নতুন এই কমিটি প্রণয়ন করে। সংস্থাটির পৃষ্ঠপোষক জেলা প্রশাসককে কমিটি সম্পর্কে অবগত করা হয়েছে।

নতুন কমিটির সহ-সভাপতি পদে রয়েছেন জাহাঙ্গীর খান, আলম খান ও অ্যাডভোকেট শিপ্রা গোস্বামী। সহ-সাধারণ সম্পাদক পদে রয়েছেন মেহেদী হাসান মিঠু ও শাহানা আক্তার জলি।

অর্থ সম্পাদক এম. এ. রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক মো. শান্ত শেখ, দপ্তর সম্পাদক মোঃ সালাহউদ্দিন খান, তথ্যপ্রযুক্তি সম্পাদক সঞ্জয় ঘোষ, সাহিত্য-সংস্কৃতি সম্পাদক বিশ্বজিৎ চক্রবর্তী নিলয়, প্রচার ও প্রকাশনা সম্পাদক এম এস পলাশ খান, পাঠাগার ও গবেষণা সম্পাদক বাদল দাস, নাট্য সম্পাদক আনিসুর রহমান এবং সমাজকল্যাণ সম্পাদক আমির হোসেন হামিদ।

এছাড়া নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন খন্দকার মাহফুজুল আলম মিলন, মফিজ ইমাম মিলন, সৈয়দ জুনায়েদ পারভেজ, গোলাম রব্বানী ভূঁইয়া রতন, মনোয়ারা মোর্শেদা চৌধুরী, নন্দিতা ঘোষ ও আবু সুফিয়ান চৌধুরী কুশল।

উল্লেখ্য, ২০২৪ সালের অক্টোবর থেকে গত ১৬ মে পর্যন্ত ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি সংস্থাটি পরিচালনা করে।

আরও পড়ুন

×