ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

শেরপুর

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১
×

প্রতীকী ছবি

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ২০ মে ২০২৬ | ১৫:৪৫ | আপডেট: ২০ মে ২০২৬ | ১৬:০২

বগুড়ার শেরপুর উপজেলায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে ফজলে রাব্বি (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় জাহাঙ্গীর হোসেন (৩০) নামে আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (২০ মে) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে শেরপুর থানার কুসুম্বী ইউনিয়নের চণ্ডেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ফজলে রাব্বি বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের নাটাবাড়ী গ্রামের বুলু মিয়ার ছেলে। আহত জাহাঙ্গীর হোসেন একই গ্রামের ইদ্রিস আলীর ছেলে।

স্থানীয়দের বরাতে জানা যায়, গভীর রাতে চণ্ডেশ্বর গ্রামের বাসিন্দা রমজানের সেচ পাম্পের বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে যান ওই দুই যুবক। বিষয়টি টের পেয়ে চণ্ডেশ্বর ও পাশের আকরামপুর গ্রামের লোকজন চারদিক থেকে তাদের ঘিরে ফেলেন। পরে পালানোর চেষ্টা করলে উত্তেজিত জনতা তাদের ধরে গণপিটুনি দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ফজলে রাব্বিকে মৃত ঘোষণা করেন। আহত জাহাঙ্গীর হোসেন বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মইনুদ্দিন জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
 

আরও পড়ুন

×