মহাসড়কে বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩
প্রতীকী ছবি
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২০ মে ২০২৬ | ১৬:১৮ | আপডেট: ২০ মে ২০২৬ | ১৬:৩৫
সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
বুধবার দুপুর ১২টার দিকে শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের আহসানমানা সেতু এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সুনামগঞ্জমুখী একটি দূরপাল্লার বাসের সঙ্গে সিলেটগামী একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর ঘাতক চালক দ্রুত বাস নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।
এ ঘটনায় গুরুতর আহত হন আরও তিনজন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠান। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, আহতদের একজনের অবস্থা সংকটাপন্ন।
দুর্ঘটনার পর যান চলাচল স্বাভাবিক করতে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা মহাসড়কে কাজ শুরু করেন।
ঘটনায় একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন শান্তিগঞ্জ থানার ওসি অলিউল্লাহ। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।
- বিষয় :
- সিলেট
- সুনামগঞ্জ
- মুখোমুখি সংঘর্ষ
- সংঘর্ষ
- সড়ক দুর্ঘটনা
