ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সরকারের কাছে আমরা ‘জাস্টিস কার্ড’ চাই: হাসনাত আব্দুল্লাহ

সরকারের কাছে আমরা ‘জাস্টিস কার্ড’ চাই: হাসনাত আব্দুল্লাহ
×

নাঙ্গলকোটে এনসিপি আয়োজিত পথসভায় বক্তব্য দেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। ছবি: সমকাল

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ২১ মে ২০২৬ | ০৪:২০ | আপডেট: ২১ মে ২০২৬ | ০৪:২১

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ নানা ধরনের কার্ড দেওয়া হচ্ছে। কিন্তু জনগণ ন্যায়বিচার পাচ্ছে না। সরকারের কাছে আমরা ‘জাস্টিস কার্ড’ চাই।’

বুধবার সন্ধ্যায় কুমিল্লার নাঙ্গলকোটে এনসিপি আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন। 

হাসনাত বলেন, হাসপাতালে আইসিইউ’র অভাব, ঘুস ছাড়া চাকরি না পাওয়া, থানায় দালাল চক্র—এসব সমস্যা এখনো বহাল রয়েছে। সাধারণ মানুষ ন্যায্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে।’

তিনি আরও বলেন, মানুষ তার মত প্রকাশের স্বাধীনতা পাচ্ছে না। গুম ও হত্যার ঘটনা বন্ধ হয়নি, বরং বিচার না পাওয়ার আশঙ্কায় ভুক্তভোগীরা অনেক সময় বিচার চাওয়াই বন্ধ করে দিচ্ছে।

ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়ে হাসনাত বলেন, যতদিন পর্যন্ত ন্যায়বিচার নিশ্চিত না হবে, ততদিন সরকারের সব উদ্যোগই প্রশ্নবিদ্ধ থাকবে। জনগণ একসময় এর জবাব দেবে।

তিনি সরকারের প্রতি আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, দুর্নীতি দমন এবং বিচারব্যবস্থায় স্বচ্ছতা ফিরিয়ে আনার আহ্বান। পথসভায় জেলা ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।

আরও পড়ুন

×