ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

চট্টগ্রাম আইনজীবী সমিতি

নির্বাচন বর্জনের ডাক আ.লীগপন্থিদের

নির্বাচন বর্জনের ডাক আ.লীগপন্থিদের
×

 চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২১ মে ২০২৬ | ০৮:০৬

| প্রিন্ট সংস্করণ

আসন্ন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন বর্জনের ডাক দিয়ে কালো পতাকা প্রদর্শন, বিক্ষোভ মিছিল এবং সমাবেশ কর্মসূচি পালন করেছেন কার্যক্রমনিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা। গতকাল বুধবার বিকেলে চট্টগ্রাম আদালত ভবন চত্বরে এ কর্মসূচি পালন করেন তারা। এ সময় ‘ভুয়া নির্বাচন’, ‘অটো নির্বাচন’, ‘পাতানো ও তামাশার নির্বাচন হতে দেওয়া হবে না’– এসব স্লোগান শোনা যায়। 
এদিকে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটি থেকে জামায়াতপন্থি সাত সদস্য পদত্যাগপত্র 
জমা দিয়েছেন।

আওয়ামীপন্থিদের কর্মসূচিতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ও দায়রা জজ আদালতের সাবেক পিপি ও সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আয়ুব খান, এ এইচ এম জিয়াউদ্দিন, বজলুর রশিদ মিন্টু, মেজবাহ উদ্দিন চৌধুরীসহ আওয়ামীপন্থি শতাধিক আইনজীবী।

জামায়াতপন্থি ৭ জনের পদত্যাগ
নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটি থেকে জামায়াতপন্থি সাত সদস্য পদত্যাগ করেছেন। গতকাল সমিতির কার্যালয়ে পদত্যাগপত্র জমা দেন তারা। আইনজীবীরা হলেন– সহসভাপতি আলমগীর মোহাম্মদ ইউনূস, সহসাধারণ সম্পাদক মো. ফজলুল বারী, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আবদুল জব্বার এবং নির্বাহী সদস্য হেলাল উদ্দিন, মোহাম্মদ মোরশেদ, মো. রোবায়তুল করিম ও মো. শাহেদ হোসাইন। এ সময় তারা চলমান নির্বাচন প্রক্রিয়া বর্জনেরও ঘোষণা দেন।

আরও পড়ুন

×