ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বগুড়ায় মধ্যরাতে ঘরে ঢুকে গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ

বগুড়ায় মধ্যরাতে ঘরে ঢুকে গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ
×

বগুড়া ব্যুরো

প্রকাশ: ২১ মে ২০২৬ | ১১:১৯ | আপডেট: ২১ মে ২০২৬ | ১১:৩৮

বগুড়ার গাবতলীতে মধ্যরাতে ঘরে ঢুকে রিতা রানী মজুমদার (৪৫) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা বলে অভিযোগ উঠেছে। বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে উপজেলার মমিনহাটা দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রিতা রানী মজুমদার ওই এলাকার বিধান চন্দ্র রায়ের স্ত্রী। তাদের এক ছেলে ও এক মেয়ে পড়াশোনার কারণে ঢাকায় থাকেন। বাড়িতে স্বামী-স্ত্রী দুজনই বসবাস করতেন।

নিহতের স্বামী বিধান চন্দ্র রায় বলেন, ‘বুধবার রাত ১০টার দিকে রাতের খাবার খেয়ে আমরা পৃথক ঘরে ঘুমাতে যাই। রাত সোয়া ১২টার দিকে হঠাৎ ঘরের দরজায় জোরে ধাক্কার শব্দে ঘুম ভাঙে। এরপর স্ত্রীর কক্ষ থেকে অস্বাভাবিক গোঙানির শব্দ শুনে দ্রুত সেখানে যায়। ঘরে ঢুকে দেখি রিতার গলাকাটা নিথর দেহ মেঝেতে পড়ে আছে। পরে চিৎকার করে বাইরে এসে দেখি বাড়ির সদর দরজা খোলা। এরপর পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।’ 

গাবতলী সার্কেলের সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, ‘হত্যাকান্ডের পরপরই মোবাইল ফোনে জানতে পারি। ঘটনাস্থলে গিয়ে রিতা রানীর রক্তাক্ত মরদেহটি উদ্ধার করে পুলিশ। গলাকাটা অবস্থায় মরদেহটি তার শয়নকক্ষের মেঝেতে পড়ে ছিল। এ ঘটনায় রহস্য উন্মোচন করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করা হবে।’ 

আরও পড়ুন

×