ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

চট্টগ্রাম চেম্বার নির্বাচনের তারিখ ঘোষণায় ব্যবসায়ী মহলের স্বস্তি প্রকাশ 

চট্টগ্রাম চেম্বার নির্বাচনের তারিখ ঘোষণায় ব্যবসায়ী মহলের স্বস্তি প্রকাশ 
×

চট্টগ্রাম ব্যুরো 

প্রকাশ: ২১ মে ২০২৬ | ১১:৫৫

বহুল প্রতীক্ষিত দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচনের তারিখ আগামী ২৩ মে ঘোষণা করায় স্বস্তি প্রকাশ করেছে বাংলাদেশ শিপ হ্যান্ডলিং অ্যান্ড বার্থ অপারেটরস্ অ্যাসোসিয়েশন। বুধবার রাতে সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানানো হয়। 

বিবৃতিতে সংগঠনের চেয়ারম্যান মোহাম্মদ সরওয়ার হোসেন বলেন, ‘দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র দ্বি-বার্ষিক নির্বাচনের দিন ২৩ মে করায় আমরা অত্যন্ত আনন্দিত। বিভিন্ন জটিলতার কারণে গত দুই বছর ধরে দেশের অন্যতম এই বাণিজ্যক সংগঠনের নির্বাচন না হওয়ায় চট্টগ্রামের ব্যবসায়ী মহল খুবই হতাশ হয়ে পড়েছিল।’ 

তিনি আরো বলেন, ‘বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম তথা দেশের ব্যবসা-বাণিজ্যে এক প্রকার স্থবিরতা বিরাজ করছিল। অবশেষে নির্বাচন বোর্ড কর্তৃক নির্বাচনের তারিখ ঘোষণা করায় ব্যবসায়ী মহলে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। আমরা চাই সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হোক। সাথে দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির কার্যক্রমে গতিশীলতা ফিরে আসুক।’

আরও পড়ুন

×