ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সিলেটে খালে ডুবে দুই শিশুর মৃত্যু

সিলেটে খালে ডুবে দুই শিশুর মৃত্যু
×

প্রতীকী ছবি

সিলেট ব্যুরো

প্রকাশ: ২২ মে ২০২৬ | ২২:০৬ | আপডেট: ২২ মে ২০২৬ | ২২:০৬

সিলেটের জৈন্তাপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের শিকারখা গ্রামে খালে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- মুন্না (৭) ও মাঈশা বেগম রাফা (৬)। তারা একে অপরের চাচাতো ভাইবোন। 

শুক্রবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।  

স্থানীয় সূত্র জানায়, চাচার সঙ্গে বাড়ির পাশে গরু চরাতে গিয়েছিল তারা। খেলতে খেলতে কখন যে খালের পানিতে তলিয়ে যায়, কেউ বুঝতেই পারেনি। দীর্ঘ খোঁজাখুঁজির পর বাড়ির পাশের খাল থেকে তাদের নিথর দেহ উদ্ধার করা হয়।

ইউপি সদস্য আব্দুল মতিন বিষয়টি নিশ্চিত করে জানান, একসঙ্গে দুই শিশুর মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আমরা বিষয়টা পুলিশকে অবগত করব।

এ ব্যাপারে জৈন্তাপুর থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, দুই শিশুর মৃত্যুর বিষয়টি আমাদের জানা নেই। কেউ আমাদেরকে অবগত করেনি।

আরও পড়ুন

×