ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

দিনাজপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

দিনাজপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত
×

ফাইল ছবি

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ: ২৩ মে ২০২৬ | ১৪:৩৮

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ট্রাকচাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকটি জব্দ করেছে পুলিশ এবং ট্রাকের সহকারীকে আটক করা হয়েছে।

শনিবার সকাল ৯টার দিকে উপজেলার রানীগঞ্জ বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার নুরপুর এলাকার মোশাররফ হোসেনের ছেলে আলামিন (১৫), মগলিশপুর গ্রামের সলিমুদ্দিনের ছেলে সৈকত (১৬) এবং আফসারাবাদ গ্রামের সমেশ উদ্দিনের ছেলে কাইয়ুম (২০)।

বিষয়টি নিশ্চিত করেছেন ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম।

ওসি শহীদুল ইসলাম বলেন, সকাল ৯টার দিকে মালবাহী ওই ট্রাক দিনাজপুর যাচ্ছিল। রানীগঞ্জ বাজার এলাকায় পৌছালে ট্রাকটির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা তিন আরোহীই সড়কে ছিটকে পড়লে ঘটনাস্থলেই একজন নিহত হন।

আহত বাকি দুজনকে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয় এবং হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মোট তিনজনের মৃত্যু হয়েছে।

ওসি আরও জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে। একইসঙ্গে ট্রাকের হেলপারকে আটক করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন

×