সুনামগঞ্জে বজ্রপাতে হাঁস খামারির মৃত্যু
ফাইল ছবি
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৩ মে ২০২৬ | ১৬:২১
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নে হাওরে হাঁস চরাতে গিয়ে সফিক মিয়া (৩২) নামে এক যুবকের বজ্রপাতে মৃত্যু ঘটেছে। শনিবার বেলা ১১টায় ইউনিয়নের সুঁড়িগাঁও গ্রামে এই বজ্রপাতের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিরাজ মিয়ার ছেলে হাঁসের খামারি সফিক মিয়া প্রতিদিনের মতো শনিবার সকালেও হাওরে হাঁস নিয়ে যান। এসময় হঠাৎ ঝড়ের সঙ্গে বজ্রপাতের ঘটনায় তিনি মৃত্যুবরণ করেন।
দোয়ারাবাজার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. লুৎফুর রহমান বলেন, বজ্রপাতে হাঁস রাখালের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতের পরিবারের খোঁজখবর নেওয়া হচ্ছে।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
- বিষয় :
- সুনামগঞ্জ
- হাঁস
- বজ্রপাতে মৃত্যু
