কবি নজরুলের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন
ছবি: সংগৃহীত
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ২৪ মে ২০২৬ | ০৮:১৩ | আপডেট: ২৪ মে ২০২৬ | ১১:৫০
| প্রিন্ট সংস্করণ
কুমিল্লায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। এই উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও কুমিল্লা জেলা প্রশাসন চার দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে।
গতকাল শনিবার বিকেলে কবি নজরুল ইনস্টিটিউট থেকে একটি শোভাযাত্রা বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এরপর জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে চেতনায় নজরুল ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে কবির প্রতি শ্রদ্ধা জানানো হয়। সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান। বক্তব্য দেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালেক, নজরুল গবেষক শান্তিরঞ্জন ভৌমিক, বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক দুলাল প্রমুখ।
- বিষয় :
- নজরুল উৎসব
- নজরুল জন্মজয়ন্তী
