ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

চাঁদপুর

ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত, আহত ১

ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত, আহত ১
×

প্রতীকী ছবি

শাহরাস্তি (চাঁদপুর) সংবাদদাতা

প্রকাশ: ২৪ মে ২০২৬ | ১৬:৩২ | আপডেট: ২৪ মে ২০২৬ | ১৬:৩৯

চাঁদপুরের শাহরাস্তিতে বালুবাহী ড্রাম ট্রাকের চাপায় মো. রবিউল আলম খোকন নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

রোববার সকালে শাহরাস্তি উপজেলার শিবপুর-বাংলাবাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রবিউল আলম খোকন স্থানীয় 'মালিয়া এন্ড মুহাত ফ্যাশন হাউজ'-এর মালিক ছিলেন।

স্থানীয়দের বরাতে জানা যায়, সড়কের পাশে সিএনজির জন্য অপেক্ষা করার সময় দ্রুতগতির একটি বালুবাহী ড্রাম ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় আরও একটি সিএনজিতে থাকা যাত্রী আহত হন। পরে স্থানীয়রা ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিকেও ধাক্কা দেয়। আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 

আরও পড়ুন

×