ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

যমুনা সেতু

২৪ ঘণ্টায় টোল আদায় ৩ কোটি ৭৭ লাখ টাকা

২৪ ঘণ্টায় টোল আদায় ৩ কোটি ৭৭ লাখ টাকা
×

ফাইল ছবি

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ: ২৬ মে ২০২৬ | ১১:৪৯

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহন সংখ্যা কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। ফলে যমুনা সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় ৫৩ হাজার ২৪৬টি যানবাহন পারাপার হয়েছে। ফলে টোল আদায় হয়েছে ৩ কোটি ৭৭ লাখ ৫৮ হাজার ২০০ টাকা।

আজ মঙ্গলবার সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বিষয় এ বিষয়টি জানিয়েছেন। 

যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, রোববার রাত ১২টা থেকে সোমবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সেতু দিয়ে ৫৩ হাজার ২৪৬ টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী ৩২ হাজার ১৮৬টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৯৬ লাখ ৪০ হাজার ৭০০ টাকা। অপরদিকে ঢাকাগামী ২১ হাজার ৬০টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীতে টোল আদায় ১ কোটি ৮১ লাখ ১৭ হাজার ৫০০ টাকা।

এ ব্যাপারে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, ঈদ যাত্রায় যমুনা সেতুর দুই পাশ দিয়ে ৯টি করে মোট ১৮ বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। এর মধ্যে আলাদা করে দুইটি করে বুথ দিয়ে মোটারসাইকেল পারাপার হচ্ছে। আমরা সার্বিক্ষণিক টোল আদায় চালু করার চেষ্টা করছি।

আরও পড়ুন

×