ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

তেঁতুলিয়ায় নদী থেকে পরিত্যক্ত মর্টাল শেল উদ্ধার

তেঁতুলিয়ায় নদী থেকে পরিত্যক্ত মর্টাল শেল উদ্ধার
×

উদ্ধারকৃত মর্টার শেল

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ২৬ মে ২০২৬ | ১৭:২৩

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় করতোয়া নদী থেকে বালু উত্তোলনের সময় একটি পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার করা হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার দেবনগর ইউনিয়নের ময়নাগুড়ি সীমান্ত এলাকার বাংলার চর নামক স্থান থেকে ৮২ মিলিমিটার আকারের মর্টার শেলটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধীন ময়নাগুড়ি বিওপির সীমান্তবর্তী এলাকায় শ্রমিকরা নদী থেকে বালু তুলছিলেন। এ সময় বালুর সঙ্গে একটি ধাতব বস্তু উঠে আসে। পরে সেটি মর্টার শেল বলে শনাক্ত হয়। পরে বিজিবির সহায়তায় পুলিশ মর্টাল শেলটি নিরাপদ স্থানে রাখে।

তেঁতুলিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান বলেন, ‘মর্টাল শেলটি নিরাপদে রাখা হয়েছে। সাথে বিষয়টি বিজ্ঞ আদালতকে অবগত করা হয়েছে। আদালতের নির্দেশ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আরও পড়ুন

×