ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

আমরা চেষ্টা করব, উন্নয়নমূলক কাজে যেন কৃষি জমি নষ্ট না হয়: মির্জা ফখরুল

আমরা চেষ্টা করব, উন্নয়নমূলক কাজে যেন কৃষি জমি নষ্ট না হয়: মির্জা ফখরুল
×

ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য স্থান পরিদর্শন শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সমকাল

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ২৭ মে ২০২৬ | ১২:৩৮ | আপডেট: ২৭ মে ২০২৬ | ১২:৪৮

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের উন্নয়নমূলক কাজের কারণে যেন কৃষিজমি নষ্ট না হয়, সে বিষয়ে সরকার সতর্ক থাকবে। বুধবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, 'বাংলাদেশে কৃষিজমি অনেক কমে আসছে, যা দেশের জন্য ভালো নয়। এ কারণে আমরা চেষ্টা করব, সব দিক বিবেচনায় রেখে উন্নয়ন কাজ করা যায়।' তিনি আরও বলেন, 'আমি সব সময় বলেছি, আমরা যতটা পারি কৃষিজমি নষ্ট করব না। প্রয়োজনে আমরা ওপরের দিকে অবকাঠামো নির্মাণের চিন্তা করব। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে, যাতে কৃষির বড় ধরনের ক্ষতি না হয়।'

উন্নয়ন প্রকল্পে অনিয়ম বা দুর্নীতির বিষয়ে কঠোর অবস্থানের কথাও জানান মন্ত্রী। তিনি বলেন, সরকারের উন্নয়নমূলক কোনো কাজে অনিয়ম বা দুর্নীতি হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

পরিদর্শনকালে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইসরাফিল শাহীন, জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী জেলার আরও কয়েকটি উন্নয়নমূলক কাজের স্থান পরিদর্শন করেন।
 

আরও পড়ুন

×