কোরবানির জন্য কেনা গরু চুরি
প্রতীকী ছবি
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ২৭ মে ২০২৬ | ১২:৫২ | আপডেট: ২৭ মে ২০২৬ | ১২:৫৮
টাঙ্গাইলের মির্জাপুরে কোরবানির জন্য কেনা একটি গরু চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে উপজেলার লতিফপুর ইউনিয়নের যোগিরকোফা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাতে জানা যায়, গ্রামের বাসিন্দা আমিরুল ইসলাম চৌধুরী মঙ্গলবার বিকেলে উপজেলার দেওহাটা হাট থেকে ৮৭ হাজার টাকায় একটি গরু কেনেন। কোরবানির উদ্দেশ্যে কেনা গরুটি রাতে বাড়ির উঠানে ঘরের সামনে বেঁধে রাখা হয়।
তবে বুধবার সকালে ঘুম থেকে উঠে গরুটি খুঁজে না পেয়ে হতবাক হয়ে যান পরিবারের সদস্যরা। পরে আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও গরুটির সন্ধান পাওয়া যায়নি।
ভুক্তভোগী আমিরুল ইসলাম চৌধুরী বলেন, 'মঙ্গলবার বিকেলে দেওহাটা হাট থেকে গরুটি কিনে বাড়িতে আনি। রাতে উঠানে বেঁধে রাখি। সকালে উঠে দেখি গরুটি নেই। বিভিন্ন জায়গায় খুঁজছি, কিন্তু এখনো পাইনি।'
