ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

রাজশাহীতে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

রাজশাহীতে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়
×

হযরত শাহ মখদুম (র.) কেন্দ্রীয় ঈদগাহ ময়দান। ছবি- শরিফুল ইসলাম তোতা

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ২৭ মে ২০২৬ | ১৫:৫১

রাজশাহীতে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় হযরত শাহ মখদুম (র.) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে ঈদগাহে জামাত আয়োজন সম্ভব না হলে সকাল ৮টায় হযরত শাহ মখদুম (র.) দরগাহ জামে মসজিদে প্রধান জামাত অনুষ্ঠিত হবে। 

এ ছাড়া মহানগরীর অন্যান্য ঈদগাহেও সংশ্লিষ্ট ব্যবস্থাপনা কমিটির নির্ধারিত সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। নিরাপত্তা নিশ্চিতে ঈদগাহগুলোতে সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থা থাকবে। 

রাজশাহীতে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যথাযোগ্য মর্যাদা ও আনন্দমুখর পরিবেশে ঈদ উদযাপনে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের দিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। পাশাপাশি বিভিন্ন সরকারি ভবন ও সড়ক সাজানো হবে। 

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে হাসপাতাল, কারাগার, এতিমখানা, শিশুকেন্দ্র, শিশু পরিবার, শিশুপল্লী, শিশুসদন, ছোট মণিনিবাস, শিশুবিকাশ কেন্দ্র ও সেফ হোমসহ বিভিন্ন প্রতিষ্ঠানে উন্নতমানের খাবার পরিবেশনের উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) দ্রুততম সময়ে কোরবানির বর্জ্য অপসারণের প্রস্তুতি নিয়েছে। পরিবেশ রক্ষায় কোরবানির বর্জ্য নির্ধারিত স্থানে ফেলার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছে রাসিক।

আরও পড়ুন

×