ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

রাজশাহীতে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত

রাজশাহীতে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত
×

ছবি- শরিফুল ইসলাম তোতা

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ২৮ মে ২০২৬ | ১১:১৫

রাজশাহীতে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় মহানগরীর হযরত শাহ মখদুম (র.) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জামাত অনুষ্ঠিত হয়। মহানগরীসহ জেলার বিভিন্ন ঈদগাহ ও মসজিদে ঈদের জামাতে অংশ নেন হাজারো ধর্মপ্রাণ মুসল্লি। এদিকে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। একই সঙ্গে বিভিন্ন সরকারি ভবন ও সড়ক সজ্জিত করা হয় ঈদ উপলক্ষে।

ঈদের প্রধান জামাতে অংশ নেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশিদ, আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়জুল কবির এবং জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতাকর্মীরাও ঈদের নামাজে অংশ নেন।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে হাসপাতাল, কারাগার, এতিমখানা, শিশুকেন্দ্র, শিশুপল্লী, সেফ হোমসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে উন্নতমানের খাবার পরিবেশনের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এদিকে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) জানিয়েছে, কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিবেশ পরিচ্ছন্ন রাখতে নগরবাসীকে নির্ধারিত স্থানে বর্জ্য ফেলার আহ্বান জানিয়েছে সিটি কর্পোরেশন।

আরও পড়ুন

×