ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক

স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক
×

প্রতীকী ছবি

বগুড়া ব্যুরো

প্রকাশ: ২৮ মে ২০২৬ | ১৫:৪৯

বগুড়ায় ঈদের দিন স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে রুবেল মণ্ডল (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সারিয়াকান্দি উপজেলার নারচি গণকপাড়া এলাকায় বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। 

নিহতের নাম মিমি বেগম (২৬)। তিনি আটক কাঠমিস্ত্রি রুবেল মণ্ডলের স্ত্রী। 

সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ আ ফ ম আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশের এই কর্মকর্তা জানান, ধারালো চাকুর আঘাতে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্বামীকে পুলিশ আটক করেছে।

তিনি আরও বলেন, নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন আছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড হতে পারে। আটক স্বামীকে জিজ্ঞাসাবাদ করলে বিস্তারিত জানা যাবে। 

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। 

আরও পড়ুন

×