ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

কিশোরগঞ্জ

অজ্ঞাত মরদেহের পরিচয় শনাক্ত, খোঁজ মিলছে না পরিবারের 

অজ্ঞাত মরদেহের পরিচয় শনাক্ত, খোঁজ মিলছে না পরিবারের 
×

বিকাশের মরদেহ ময়নাতদন্তের জন্য শুক্রবার কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে

ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা

প্রকাশ: ২৮ মে ২০২৬ | ২৩:৪৫

কিশোরগঞ্জের ভৈরবে বিকাশ (৪৩) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার ভোরে পৌর কবরস্থানের সামনে থেকে প্রথমে অজ্ঞাত পরিচয়ে মরদেহটি উদ্ধার করা হয়। পরে পিবিআইয়ের মাধ্যমে পরিচয় শনাক্ত করা হলেও খোঁজ পাওয়া যায়নি নিহতের পরিবার ও স্বজনদের। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান আকন্দ। বিকাশ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানার আড়াইসিধা এলাকার হেমা চন্দ্র সাহার ছেলে।
 
এ বিষয়ে ওসি জানান, বৃহস্পতিবার ভোরে পৌর কবরস্থানের সামনে থেকে প্রথমে অজ্ঞাত পরিচয়ে মরদেহ উদ্ধার করা হয়েছিল। বিকাশ একজন ভবঘুরে মানুষ ছিলেন। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, তিনি স্টেশন ও কবরস্থান এলাকায় বসবাস করতেন। 

তিনি জানান, প্রথমে অজ্ঞাত পরিচয়ে উদ্ধারের পর মরদেহের পরিচয় শনাক্তের জন্য পিবিআইকে খবর দেওয়া হয়। পরে পিবিআই এসে মরদেহের ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে পরিচয় শনাক্ত করে। পরিচয় পাওয়ার পর আশুগঞ্জ থানা পুলিশের মাধ্যমে ঠিকানা শনাক্তের চেষ্টা করেও নিহতের পরিবারের কোনো খোঁজ পাওয়া যায়নি। 

মৃত্যুর কারণ জানতে চাইলে ওসি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোকে মারা যেতে পারেন। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে শুক্রবার মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে। 

 

 

আরও পড়ুন

×