ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

কুমিল্লায় জালনোট চক্রের সন্ধান, গ্রেপ্তার ২ 

কুমিল্লায় জালনোট চক্রের সন্ধান, গ্রেপ্তার ২ 
×

গ্রেপ্তার নিশান ইসলাম ও সোহেল আরমান

কুমিল্লা প্রতিনিধি 

প্রকাশ: ২৯ মে ২০২৬ | ০৩:১৬

কুমিল্লা নগরীতে একটি জালনোট চক্রের সন্ধান মিলেছে। নগরীর অশোকতলা এলাকায় অভিযান চালিয়ে জালনোটসহ ওই চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

তারা হলো- নোয়াখালী সদর উপজেলার লক্ষীনারায়ণপুর এলাকার গোলাম হোসেনের ছেলে নিশান ইসলাম (২৭) এবং কুমিল্লার মুরাদনগর উপজেলার পাথুরিয়াপাড়া এলাকার প্রয়াত খবির মিয়ার ছেলে সোহেল আরমান (৪৪)।

বৃহস্পতিবার বিকেলে র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক মিঠুন কুমার কুন্ডু সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার রাতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ দল কুমিল্লার কোতয়ালি মডেল থানার অশোকতলা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ১ লাখ ৯৭ হাজার ৬০০ টাকা সমমূল্যের ৫০০ ও ২০০ জালনোট উদ্ধার করা হয়। এ সময় জালনোট ব্যবসায়ী চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জালনোট ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন। তারা কুমিল্লাসহ বিভিন্ন এলাকার জাল নোটের কারবারে জড়িত। 

ঈদ উপলক্ষে কোরবানির পশুর হাট ও বিভিন্ন মার্কেটে জাল টাকা ছড়িয়ে সাধারণ মানুষকে প্রতারিত করার পরিকল্পনা ছিল বলেও প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে। তাদের বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে। এ চক্রের অপর সদস্যদের আটক করতে অভিযান চলছে বলে র‌্যাব জানিয়েছে।
 

আরও পড়ুন

×