ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

প্রতিমন্ত্রীর নেতৃত্বে টাঙ্গাইল শহরে পশুর বর্জ্য অপসারণ 

প্রতিমন্ত্রীর নেতৃত্বে টাঙ্গাইল শহরে পশুর বর্জ্য অপসারণ 
×

ছবি: সংগৃহীত

টাঙ্গাইল প্রতিনিধি 

প্রকাশ: ২৯ মে ২০২৬ | ১৬:৫৮ | আপডেট: ২৯ মে ২০২৬ | ১৭:২৫

কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণ ও পরিচ্ছন্ন শহর গড়ার লক্ষ্যে টাঙ্গাইলে শুরু হয়েছে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম। আজ শুক্রবার সকালে সদর আসনের এমপি ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর নেতৃত্বে শহরের বেবিস্ট্যান্ড ও প্রধান সড়কে এ কার্যক্রম উদ্বোধন করা হয়।

উদ্বোধনের পর বেবিস্ট্যান্ড মাদ্রাসা মাঠ থেকে থানা মোড় ও বাজার এলাকার প্রধান প্রধান সড়কে চলে পরিচ্ছন্নতা কার্যক্রম। জেলা স্বেচ্ছাসেবক দলের অর্ধশতাধিক নেতাকর্মী ও সমর্থক শহরের সড়ক ও আশপাশের এলাকায় ছড়িয়ে থাকা বর্জ্য অপসারণে অংশ নেন।

কার্যক্রমে আরও অংশ নেন জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্যসচিব জাহিদ হোসেন মালা, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সালেহ মোহাম্মদ শাফী ইথেন, জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মোস্তফা কামালসহ শহর ও থানা স্বেচ্ছাসেবক দলের নেতারা।

আয়োজকরা জানান, কোরবানির ঈদের পর শহরের বিভিন্ন স্থানে পশুর বর্জ্য পড়ে থাকায় জনদুর্ভোগ তৈরি হয়। তাই মানুষকে পরিচ্ছন্নতা কার্যক্রমে সম্পৃক্ত ও সচেতন করতেই টাঙ্গাইলে স্বেচ্ছাসেবক দল এ উদ্যোগ নেয়।

জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সালেহ মোহাম্মদ শাফী ইথেন বলেন, ‘প্রতিমন্ত্রী টুকু মহোদয়ের নেতৃত্বে আজ সকাল থেকেই বেবিস্ট্যান্ড এলাকার বেহাল সড়ক পরিষ্কারের কাজ শুরু করেছি আমরা। আশা করছি, আজকের মধ্যেই শহরের দৃশ্যমান বর্জ্য অপসারণ করা সম্ভব হবে।’

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সবাইকে দায়িত্বশীল হতে হবে। মানুষকে সচেতন করা এবং পরিচ্ছন্নতার বিষয়ে উদ্বুদ্ধ করার লক্ষ্যেই এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সম্মিলিত উদ্যোগে টাঙ্গাইলকে আরও পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহরে পরিণত করা সম্ভব।

তিনি আরও বলেন, ‘আমাদের শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা আমাদেরই দায়িত্ব। পৌরসভার একার পক্ষে অল্প সময়ে পুরো শহর পরিষ্কার করা কঠিন।  সবাই নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করলে শহর পরিচ্ছন্ন রাখা সম্ভব হবে।’

আরও পড়ুন

×