ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

অষ্টগ্রামে মাংস বিতরণ নিয়ে দুই পক্ষে সংঘর্ষ, আহত ২০

অষ্টগ্রামে মাংস বিতরণ নিয়ে দুই পক্ষে সংঘর্ষ, আহত ২০
×

ফাইল ছবি

মিটামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৯ মে ২০২৬ | ২০:০৭ | আপডেট: ২৯ মে ২০২৬ | ২০:১৯

‎কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় কোরবানির পশুর মাংস বিতরণ নিয়ে কথা–কাটাকাটির জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন।

‎গত বৃহস্পতিবার রাতে উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের গয়েশপুর গ্রামে প্রথম দফায় সংঘর্ষ হয়। এরই জেরে আজ শুক্রবার দুপুরে আবারও সংঘর্ষ হয়। তবে আজকের সংঘর্ষে কেউ আহত হয়নি।

‎স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে কোরবানির পশুর মাংস বিতরণের সময়  গয়েশপুর গ্রামের উত্তরপাড়ার কুদ্দুস মিয়ার গোষ্ঠী ও ইদ্রিস আলীর গোষ্ঠীর লোকজনের মধ্য কথা-কাটাকাটি হয়। এরই জেরে রাতে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। আহতদের অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। 

অষ্টগ্রাম থানার ওসি মোহাম্মদ রুকনুজ্জামান বলেন, বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×