ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

নওগাঁয় ৭০০ দৌড়বিদের অংশগ্রহণে ‘রাণীনগর ১০ কিমি’

নওগাঁয় ৭০০ দৌড়বিদের অংশগ্রহণে ‘রাণীনগর ১০ কিমি’
×

ছবি: সমকাল

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ৩০ মে ২০২৬ | ১০:৪০ | আপডেট: ৩০ মে ২০২৬ | ১২:২২

যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে স্বাস্থ্য সচেতন ও ক্রীড়ামুখী জীবনধারায় উদ্বুদ্ধ করতে রাণীনগর উপজেলায় আয়োজন করা হয় দেশের অন্যতম বৃহৎ দৌড় প্রতিযোগিতা ‘রাণীনগর ১০ কিমি’ (সিজন-২)। দেশের বিভিন্ন স্থান থেকে আসা শতাধিক দৌড়বিদ এতে অংশ নেন। 

শনিবার সকালে রাণীনগর-সাহাগোলা আঞ্চলিক মহাসড়কে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর আয়োজন করে রাণীনগর ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (রাইডো)। 

আয়োজকরা জানান, রাজধানী ঢাকাসহ দেশের প্রায় ৩৫টি জেলা থেকে ৭০০ জন দৌড়বিদ প্রতিযোগিতায় অংশ নেন। গত বছরের তুলনায় এবার আয়োজনের পরিসর ও অংশগ্রহণকারীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য এস এম রেজাউল ইসলাম রেজু। 

তিনি বলেন, ‘তরুণদের সুস্থ ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে যুবসমাজকে দূরে রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রাণীনগরে এমন একটি বৃহৎ ও ব্যতিক্রমী আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানাই। ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশা করি।’

অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান। সভাপতিত্ব করেন রাইডোর প্রতিষ্ঠাতা ও চিফ কো অর্ডিনেটর ডা. মো. রুমন হোসেন। 

বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া মণ্ডল, উপজেলা বিএনপির সভাপতি এছাহক আলী, সাধারণ সম্পাদক মো. মোসারব হোসেন, রাণীনগর মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ফরহাদ হোসাইন এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইবনুসাব্বির আহমেদ।

আরও পড়ুন

×