ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে কিশোর নিহত
প্রতীকী ছবি
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: ৩০ মে ২০২৬ | ১২:১২ | আপডেট: ৩০ মে ২০২৬ | ১২:১৪
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় দুই গোষ্ঠীর সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার রাতের দিকে উপজেলার সৈয়দটুলা উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত রায়হান মিয়া (১৫) ওই এলাকার মৃত ছোটন মিয়ার ছেলে।
স্থানীইয়দের বরাতে জানা যায়, এলাকার রাহাত আলী ও ঘটির গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে মাদক পাচারকে কেন্দ্র করে বিরোধ চলছিল। এর জের ধরে শুক্রবার রাতে দুই পক্ষের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ বাধে।
সংঘর্ষের সময় প্রতিপক্ষের বল্লমের আঘাতে রায়হান মিয়া ঘটনাস্থলেই নিহত হন বলে জানা গেছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুর কাদেরের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার বলেন, মাদক কেনাবেচা নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে একজন নিহত হওয়ার কথা তিনি শুনেছেন।
- বিষয় :
- ব্রাহ্মণবাড়িয়া
- সরাইল
- সংঘর্ষে নিহত
