ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

আ’লীগ সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি আমরা পেয়েছি: গণপূর্তমন্ত্রী

আ’লীগ সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি আমরা পেয়েছি: গণপূর্তমন্ত্রী
×

গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ৩০ মে ২০২৬ | ১৮:২১

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী এবং কুমিল্লা-৮ (বরুড়া) আসনের সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন বলেছেন, ‘আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি আমরা পেয়েছি। আমাদের ব্যাংকে কোনো টাকা নেই। আওয়ামী লীগ প্রায় ছয় লাখ কোটি টাকা ব্যাংক থেকে নিয়ে গেছে। কার টাকা? এগুলো আপনাদের টাকা।’ 

আজ শনিবার দুপুরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকীতে কুমিল্লার বরুড়ার ঝলম স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।  

মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান দৈনিক ১৮-১৯ ঘণ্টা কাজ করে যাচ্ছেন। মাত্র তিন মাস হয়েছে এ সরকারের আয়ু। তিনি (প্রধানমন্ত্রী) আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতিকে সচল করার চেষ্টা করছেন। এত অল্প সময়ে পৃথিবীতে কোনো সরকার এত বেশী জনপ্রিয়তা অর্জন করতে পারেনি, যা প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে সম্ভব হয়েছে।’

ক্যাম্পে দেশের বিভিন্ন স্থান থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসকরা সাধারণ রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, পরামর্শ প্রদান এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেন। চিকিৎসাসেবা নিতে সকাল থেকেই নারী, পুরুষ ও শিশুদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান রনি প্রমুখ। 

এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের আজীবন সদস্য মোয়াজ্জেম হোসেন কল্লোল বলেন, ‘স্বাস্থ্যসেবা বঞ্চিত ও অসচ্ছল মানুষের কাছে চিকিৎসা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় ৫ হাজার মানুষ সেবা গ্রহণ ও বিনামূল্যে ‍ওষুধ দেওয়া হয়েছে। যাদের অপারেশন প্রয়োজন তাদের বিনামূল্যে এ সেবা আমরা দিয়ে যাব। সুন্নাতে খৎনা চলবে আজ থেকে সাতদিন। বরুড়া পৌরসভাসহ ১৬টি ইউনিয়নে আমরা ধারাবাহিকভাবে এ সেবা দিয়ে যাব।’

আরও পড়ুন

×