ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সাহাপাড়া খাল খননে সাড়ে ৩ লাখ মানুষ সেচ সুবিধা পাবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

সাহাপাড়া খাল খননে সাড়ে ৩ লাখ মানুষ সেচ সুবিধা পাবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী
×

ছবি: সমকাল

দিনাজপুর প্রতিনিধি 

প্রকাশ: ৩০ মে ২০২৬ | ১৮:৩৭ | আপডেট: ৩০ মে ২০২৬ | ১৯:০৯

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ‘দিনাজপুরের সাহাপাড়া খাল খনন প্রকল্প বাস্তবায়ন হলে ২০২৭ সালের মধ্যে প্রায় সাড়ে তিন লাখ মানুষ সেচ সুবিধার আওতায় আসবে।’ শনিবার বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধন করা দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর এলাকায় সাহাপাড়া খাল খনন কাজ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী নিজে এ প্রকল্পের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে জানতে চেয়েছেন। সে কারণেই তিনি সরেজমিনে কাজের অগ্রগতি দেখতে এসেছেন। গত ১৬ মার্চ প্রধানমন্ত্রী প্রকল্পটির উদ্বোধন করেন। মাত্র দুই মাসের ব্যবধানে খালটির ব্যাপক পরিবর্তন এসেছে। বিগত দিনের চিত্র আর আজকের চিত্র অনেক তফাৎ। এই কাজের সর্বশেষ কি অবস্থা তা দেখতে এসেছি।’

তিনি বলেন, ‘স্থানীয় মানুষ ইতোমধ্যে এর সুফল পেতে শুরু করেছেন। ২০২৭ সালের জুন মাসে সম্পূর্ণভাবে এর উপকারিতা দেখতে পাওয়া যাবে। ওই সময় পর্যন্ত কাজের মেয়াদ রয়েছে। পরে আমরা এর বাস্তব চিত্র তুলে ধরতে পারবো। দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম, দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, প্রশাসনের কর্মকর্তারা সবাই এই কাজ মনিটরিং করছেন।’

তিনি আরও বলেন, ‘প্রায় ৪ কিলোমিটার খনন হয়েছে, শাখাতেও প্রায় দেড় কিলোমিটার খনন হয়েছে। এখন পানি প্রবাহিত হচ্ছে। এখানে বৃক্ষরোপণ হবে, মাছ চাষ হবে, হাঁস চাষ হবে। এই এলাকার প্রায় সাড়ে ৩ লাখ মানুষ উপকারের আওতায় আসবে।’

আরও পড়ুন

×