কুমারখালীতে দুই শতাধিক নেতাকর্মীর গণঅধিকার পরিষদে যোগদান
কুমারখালীতে দুই শতাধিক নেতাকর্মীর গণঅধিকার পরিষদে যোগদান। ছবি- সমকাল
কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: ৩০ মে ২০২৬ | ২১:০২ | আপডেট: ৩০ মে ২০২৬ | ২১:০৩
কুষ্টিয়ার কুমারখালীতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, ব্যবসায়ী, সাধারণ পেশাজীবীসহ দুই শতাধিক মানুষ গণঅধিকার পরিষদে যোগদান করেছেন। শনিবার বিকেলে কুমারখালীর আবুল হোসেন তরুণ অডিটোরিয়ামে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তারা গণঅধিকার পরিষদে যোগ দেন। অনু্ষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুব অধিকার পরিষদের সাবেক ভাইস প্রেসিডেন্ট শাকিল আহমেদ তিয়াস।
জেলা গণঅধিকার পরিষদের সভাপতি (ভারপ্রাপ্ত) মো. রাশেদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল খালেক, জেলা যুব অধিকার পরিষদের সভাপতি জিলহজ্জ খান, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিপ্লব হোসেন, জেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মিলন মালিথা, প্রচার ও গণমাধ্যম সম্পাদক মো. স্বপন আলী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে তিয়াস বলেন, ‘নেতা হতে হলে মাঠের কর্মী হতে হবে। আগামী দিনের কঠিন পরিস্থিতিতে রাজপথে সরব হতে হবে।’
- বিষয় :
- গণ অধিকার পরিষদ
