ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

শহীদ জিয়ার মতো দেশপ্রেমিক নেতা দরকার: আনু

শহীদ জিয়ার মতো দেশপ্রেমিক নেতা দরকার: আনু
×

নাটোরের সিংড়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদৎ বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম।

সিংড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ৩১ মে ২০২৬ | ১৩:২১ | আপডেট: ৩১ মে ২০২৬ | ১৩:২৭

নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেছেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশ প্রেম, সততা ও নৈতিকতার জন্য গ্রাম-গঞ্জে সকল জায়গায় জিয়াউর রহমান নাম উচ্চারিত হচ্ছে। তার মৃত্যুর ৪৫ বছর পরেও নাম মুছে ফেলা যায়নি। তাই শহীদ জিয়ার মতো দেশ প্রেমিক নেতা দরকার।’ 

শনিবার বিকেলে নাটোরের সিংড়া উপজেলা পরিষদ হলরুমে বিএনপি আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিংড়া পৌর বিএনপির আহবায়ক শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম।

আনোয়ারুল ইসলাম বলেন, ‘পৃথিবীর ইতিহাসে বেগম খালেদা জিয়া ছিলেন এক অনন্য নারী। যিনি দলনেতা থেকে তিনবার দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করে গেছেন। এখন এদেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছেন তার সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন।’

সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম বুলেটের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন তাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাদত হোসেন, কলম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল, ইটালি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বজলার রহমান বাচ্চু, বিএনপি নেতা অ্যাডভোকেট আলী আজগর খান, ডা. নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সাইদুর রহমান, পৌর বিএনপির সদস্য মহিদুল ইসলাম, মহিলা দলের সভাপতি ডেইজি আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কাফি, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি হিরাদুল ইসলাম, ইটালী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিল, শেরকোল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, চৌগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি খালেকুজ্জামান রঞ্জু, উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহাদত হোসেন মিন্টু প্রমূখ।

আরও পড়ুন

×