ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

অভয়নগরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

অভয়নগরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত
×

অভয়নগর (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ০২ জুন ২০২৬ | ১২:২৭ | আপডেট: ০২ জুন ২০২৬ | ১২:৪০

যশোরের অভয়নগরে রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় শাহাজান মজুমদার (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার রাত ৯টার দিকে উপজেলার পায়রা ইউনিয়নের বারান্দি গ্রামের পালবাড়ি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহাজান মজুমদার ওই এলাকার মৃত মোকসেদ মজুমদারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে বাড়ির সামনে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল পেছন দিক থেকে শাহাজান মজুমদারকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক নাসিম সাইদ জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় আহত বৃদ্ধকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। 

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. জাহিদুল ইসলাম বলেন, ‘মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহতের ঘটনায় তার পরিবার কোনো অভিযোগ করেনি। ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।’

আরও পড়ুন

×